গরমে স্বস্তি পেতে খান তরমুজের এই ৩ পদ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ৭ মে ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গরমের সঙ্গে পেরে ওঠা যখন কঠিন হয়ে পড়ছে তখন কয়েক টুকরো তরমুজ মুখে দিলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। পরম তৃপ্তি আর স্বস্তিতে ভরে যায় মন। তরমুজে যেহেতু পানির পরিমাণ বেশি তাই ফলটি খেলে আলাদা আরাম মেলে।
বেশিরভাগ মানুষ টুকরো করে তরমুজ খান। কেউবা বানিয়ে পান করেন শরবত। কিন্তু তরমুজ দিয়ে আরও কিছু মজার পর তৈরি করতে পারেন। অতিথিদের সামনে যা বানিয়ে পরিবেশন করতে পারেন নিশ্চিন্তে-
তরমুজ ঠান্ডাই
ব্লেন্ডারে তরমুজের টুকরো, পাতিলেবুর রস এবং বরফ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্যাস, তৈরি তরমুজের ঠান্ডাই। গ্লাসে ঢেলে পরিবেশন করার আগে ওপর থেকে পুদিনা পাতা ছড়িয়ে দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে।
তরমুজ কুলফি
তরমুজ দিয়ে কুলফি বানাতে প্রথমে তরমুজ কুচিগুলো একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একই পদ্ধতিতে শসা কুচিও ব্লেন্ড করুন। এবার একটি পাত্রে তরমুজ, শসা, লবণ, চাট মশলা, চিনি আর লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। সব উপাদান একসঙ্গে আবার ব্লেন্ড করে নিন।
এবার কুলফি বানানোর ছাঁচে মিশ্রণটি দিন। ছাঁচের মুখ বন্ধ করে ফ্রিজে জমতে দিন কুলফি। কয়েক ঘণ্টার মধ্যে কুলফি জমে যাবে। ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করুন মজাদার তরমুজ কুলফি।
তরমুজ মার্টিনি
একটা পাত্রে লবণ-চিনি মিশিয়ে সেটা একটা প্লেটে ঢালুন। একটা মার্টিনি গ্লাস নিয়ে সেটার মুখে তরমুজের টুকরো ঘষে ভিজিয়ে নিন। এবার সেটা প্লেটের উপর রাখুন যেন গ্লাসের মুখে লবণ-চিনির স্তর লেগে যায়। একটা ককটেল শেকারে বরফ কুচি নিন। তার ওপর বাকি উপকরণ ঢেলে ভালো করে ঝাঁকিয়ে নিন। শেকারের বাইরেটা ভিজে ভিজে হয়ে এলে মিশ্রণটা ছাকনি দিয়ে ছেকে গ্লাসে ঢালুন। এক টুকরো তরমুজ গ্লাসের ওপর দিয়ে পরিবেশন করুন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






